বরিশালে ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
বরিশালের উজিরপুর উপজেলার বরাকোটা ইউনিয়নে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রোববার ভোররাতে দেয়া এ আগুন তাক্ষণিকভাবে নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে পুলিশ জানিয়েছে।
উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনিয়নের ৯নং ওয়ার্ড গড়িয়া নতুন হাট এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনের খুঁটিতে আগুন দেয় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।
স্থানীয় জেলেরা তাৎক্ষনিকভাবে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষতি হয়নি, বলেন ওসি।
