২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মঙ্গলবার এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 09:42 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শহরের আড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত আজিজ (৫০) একজন নির্মাণ শ্রমিক। তার বাড়ি কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার আব্দুস সালাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আজিজ রেললাইনের ওপরে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন।

কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী নকশী কাঁথা মেইল ট্রেনটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মডেল থানার এসআই রফিক বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।