চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রফিকুলের সঙ্গে প্রতিবেশী রফিকের জমিজমা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিক শাবল দিয়ে রফিকুলকে দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।
এ সময় রফিকুলকে বাঁচাতে এসে তার ভাই মংলুও গুরুতর আহত হন। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে বলে ওসি জানান।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
