দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শনিবার উপজেলার কবাখালী এলাকায় এই দুর্ঘটনায় নিহতরা হলেন রিপন মিয়া (২৪) ও জাহাঙ্গীর আলম (৩২)।
দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবাখালীর উত্তর মিলনপুর থেকে একটি ট্রলি নিয়ে দীঘিনালায় যাওয়ার পথে পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে ট্রলি চালক রিপন মিয়ার মৃত্যু হয়। খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহাঙ্গীর আলম।
