দুপচাঁচিয়ার ওসিকে প্রত্যাহার
বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি মো. মনিরুল ইসলামকে শনিবার প্রত্যাহার করে রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে।
এর আগে সকালে তিনি ওই থানার পরিদর্শক (তদন্ত) মহসিনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
গত ২৮ ফেব্রুয়ারি দুপচাচিয়া উপজেলা সদরে জামায়াত-শিবির নেতাকর্মীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে, যা নিয়ন্ত্রণে পুরিশ ব্যর্থ বলে অভিযোগ উঠেছে।
ওইদিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান খানের বাসা, দলের কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. আশরাফুল ইসলাম বলেন, ওসি মনিরুলকে প্রত্যাহার করে তদন্ত পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। তবে নতুন কাউকে ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়নি।
