২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে স্কুল-কলেজে সম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ

কক্সবাজার সদরে শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রদায়িকতা বিরোধী সম্প্রীতি সমাবেশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 10:08 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ অনুষ্ঠান চলাকালে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হল কক্সবাজার সরকারি মহিলা কলেজ, কক্সবাজার কেজি এন্ড মডেল হাইস্কুল, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয়, কক্সবাজার এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার ভোকেশনাল স্কুল এন্ড কলেজ।

গণজাগরণ মঞ্চের কর্মীরা ছয়টি দলে বিভক্ত হয়ে এসব প্রতিষ্ঠানে অনুষ্ঠান সংগঠনের দায়িত্ব পালন করেন।