২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের স্কুল শিক্ষিকা ‘অপহরণ’

কক্সবাজার শহর থেকে শনিবার এক স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ করেছেন তার স্বজনরা।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শহরের বায়তুশ শরফ জাব্বারিয়া একাডেমির ওই শিক্ষিকার ভাই আব্দুস সত্তরের অভিযোগ, সকাল ৯টার দিকে স্কুলে প্রবেশ করার সময় গেট থেকে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্টো- ভ ১১-১৯৫৪) করে দুর্বৃত্তরা তার বোনকে অপহরণ করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, লিটন, খোকন ও আরিফের নেতৃত্বে তার এ অপহরণ ঘটনার সময় কয়েকজন ধাওয়া করলেও তাদের ধরা যায়নি।

আব্দুস সত্তর আরো বলেন, পরে মাইক্রোবাসটি কক্সবাজার সদরের নাপিতখালির সাবেক চেয়ারম্যান অছিউর রহমানের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে অপহৃত শিক্ষিকা উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বলেন, অপহৃতাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।