২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোট ডুবে এমপির এপিএসের মৃত্যু

পদ্মা নদীতে সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবে গিয়ে সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকের ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. শাজাহান আকনের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার  সন্ধ্যা ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শরীয়তপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর আবদুর সাত্তার জানান।

শরীয়তপুরের মঙ্গলমাঝি ফেরী ঘাট থেকে মুন্সীগঞ্জে মাওয়া ঘাটে যাওয়ার পথে আকনকেবহনকারী স্পিডবোট মাঝনদীতে ডুবে যায় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলমাঝির ঘাট থেকে আকনসহ ১৯ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি মাওয়ার উদ্দেশে যাত্রা করে। সেটি মাঝ নদীতে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা অপর একটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দুটি নৌযানই ডুবে যায়।

অন্য বোটে ১০ জন যাত্রী ছিলেন জানিয়ে এএসপি মীর আবদুর সাত্তার বলেন, আকন ছাড়া সবাইকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।তাদের শরীয়তপুরের জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।