২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে তিনটি তাজা গ্রেনেড উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার বিকালে সীমান্তবর্তী বাঁকাকুড়া গ্রামের কুমোদ মারাকের বাড়ি আঙিনায় মাটি খুড়ে গ্রেনেডগুলো উদ্ধার করে পুলিশ।

এ সময় বাড়ির মালিক বা তার পরিবারের সদস্যদের পাওয়া যায়নি।

শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকাকুড়ার কুমোদ মারাকের বাড়ির বাঁশ ঝাড়ের মাটির নিচে পানির ট্যাংকের ওপরে রাখা গ্রেনেডগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

গ্রেনেডগুলো প্লাষ্টিকের শক্ত কভার দিয়ে মোড়ানো ছিল।

পুলিশের অভিযানের সময় নকশি বিজিবি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি জিডি করা হয়েছে।