গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের চরমানিকদহ গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে ইসহাক মোল্লা (১৯) ও অপরজনের পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বিডিনিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে গোপালগঞ্জ-মানিকহার সড়কের চরমানিকদহ উপজেলায় একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হন মোটরসাইকেল আরোহী ইসহাকসহ আরো দুইজন। হাসপাতালে নেয়ার পথে ইসহাকের মৃত্যু হয়।
এদিকে রোববার টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কে দুর্ঘটনায় আহত হয়ে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ শুক্রবার সকালে মারা গেছেন।
নিহতের বয়স আনুমাণিক ৬৫ বছর বলে জানান হাসপাতালের আবাসিক চিকিৎসক অসিত মল্লিক।
