২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে খালেদার শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী চীনের নতুন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 09:31 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শুক্রবার পৃথক শুভেচ্ছা বার্তায় তিনি দল ও দেশের জনগণের পক্ষ থেকে দুই নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, শি জিনপিং ও লি কেকিয়াংকে নির্বাচিত করে তাদের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটিয়েছে চীনা জনগণ।

এ দুই নেতার অধীনে পারস্পরিক আস্থা ও স্বার্থের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন খালেদা জিয়া।

২০১২ সালের নভেম্বরে শি জিংপিং চীনা কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন শি জিনপিং। বৃহস্পতিবার চীনের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়।

এরপর শুক্রবার চীনা কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা লি কেকিয়াংকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হরা হয়।