মাদারীপুরে তরুণীর লাশ উদ্ধার
মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালকিনি থানার ওসি শামসুন নূর জানান, সোমবার রাত ৮ টার দিকে পাঙ্গাসিয়া গ্রামে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পেছনে লিজা আক্তার নামের ১৯ বছর বয়সী মেয়েটির লাশ পাওয়া যায়।
ওসি জানান, পারিবারিক কলহের কারণে লিজা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
