২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত এবং আরো ১৫জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2013, 06:40 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

নিহত আজিজুর রহমান (২৫) সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের মহির উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে ১২ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, শুক্রবার সকালে সিরাজগঞ্জ-হাটিকুমরুল মহাসড়কের গোড়গাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দ্রুতগামী ট্রাকটির সঙ্গে মাছ ব্যবসায়ীদের বহনকারী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হলে এর একটি অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন কয়েকজন আরোহী।

তাদের হাসপাতালে নেয়ার পথে আজিজুর রহমানের মৃত্যু হয় বলে ওসি জানান।

নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।