নাটোরে শিবির-যুবলীগ সংঘর্ষ
নাটোরের নলডাঙ্গার সেনভাগ গ্রামে শিবির ও যুবলীগের মধ্যে সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নলডাঙ্গার সেনভাগ গ্রামে ওই সংঘর্ষে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম, আল আমিন, আনোয়ার হোসেন, ইসরাফিল হোসেন ও শিবির কর্মী শরীফ হোসেন আহত হয়েছেন।
আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর যুবলীগ কর্মীরা সেনভাগ মোড়ের জামায়াত সমর্থক আব্দুল কুদ্দুসের একটি দোকান ভাংচুর করে।
আহত শহিদুল ইসলাম জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় জামায়াত শিবিরের কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করে ।
তবে শিবির কর্মী শরিফ হোসেন দাবি করেছেন, তাকে মারধর শুরু করলে আশপাশের লোকজন তাদের কিছু মারধর করেছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, “আমরা সংঘর্ষের খবর শুনে সেখানে পুলিশ পাঠিয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
ঘটনাস্থল থেকে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জহিরুল ইসলাম বলেন , এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
