২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় ডিসি কার্যালয় থেকে বোমা উদ্ধার

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে একটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 05:34 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বুধবার গভীর রাতে ভবনের নৈশপ্রহরী আক্তার হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের পুরানো ভবনের বারান্দায় বোমাসদৃশ একটি বস্তু দেখতে পায় বলে জানান এনডিসি আশরাফুল ইসলাম।

“সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ খুলনা র‌্যাব-৬ কে বিষয়টি জানায়।”

জেলা পুলিশ সুপার জিহাদুল কবির জানান, মেজর জাহিদের নেতৃত্বে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে পৌনে ১০টার দিকে বোমাটি নিষ্ক্রিয় করে।

তিনি বলেন, “বোমাটিতে কোনো স্প্রিন্টার ছিল না। তাই এটি বিস্ফোরিত হলে হয়তো কেউ আহত হতো না। কিন্তু প্রচণ্ড শব্দ হতো। এছাড়া বোমাটিতে দাহ্য উপাদান থাকায় ওই স্থানে দ্রুত আগুন ধরে যেত।”

কারা বোমাটি রেখেছে এবং তাদের কি উদ্দেশ্য ছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান জিহাদুল কবির।