২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৮ মার্চ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ক্লাস আগামী সোমবার (১৮ মার্চ) শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

এর আগে শনিবার (১৬ মার্চ) হবে পরিচিতি সভা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর আড়াইটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় অডিটোরিয়ামে পরিচিতি (ওরিয়েন্টেশন) সভা হবে।

সোমবার সকাল থেকে বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হবে। ইতোমধ্যে এ নির্দেশনা বিভাগগুলোকে জানানো হয়েছে।

তিনি আরো বলেন, দুই সপ্তাহের মধ্যে কোনো শিক্ষার্থী ক্লাশে উপস্থিত হতে ব্যর্থ হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।

তিনি আরো বলেন, সোমবার হরতাল হলেও ক্লাস শুরু হবে।