২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক হামলাকারীদের শাস্তি দাবি

দেলাওয়ার সাইদীর মৃত্যুদণ্ডের পর বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার সকালের শহরের দয়াময়ী চত্বরে এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন অংশ নেয়।

এখানে বক্তারা সকল সহিংস তৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রায়হানা রহমান লতা, উদীচীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভর, সাংবাদিক মোস্তফা বাবুল, পৌর কাউন্সিলর সিদ্ধার্থ শংকর রায় জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি মারুফ আহম্মেদ মানিক প্রমুখ।