জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ফরম পূরণের বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ভর্তি ও ফরম পূরণের সময় ঘোষণা করা হয়েছে।
এরমধ্যে রয়েছে- ২০১২ সালের স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণ, ২০১১-২০১২ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে ভর্তি, ২০১১ সালের মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) ফরম পূরণ।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের স্নাতক (সম্মান) শ্রেণির নিয়মিত শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এ সময়সীমা ১৪ মার্চ পর্যন্ত ছিল।
এছাড়া ২০১১-২০১২ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে ভর্তির কার্যক্রম অনলাইনে ২১ মার্চ শুরু থেকে হচ্ছে। এ কার্যক্রম বিলম্ব ফি ছাড়া ৯ এপ্রিল এবং বিলম্ব ফি সহ ২৮ এপ্রিল পর্যন্ত চলবে।
অপরদিকে ২০১১ সালের মাস্টার্স ১ম পর্ব (প্রাইভেট) ফরম পূরণ ১৩ মার্চ থেকে শুরু হচ্ছে। এটি বিলম্ব ফি ছাড়া ৩০ মার্চ এবং বিলম্ব ফিসহ ১৫ এপ্রিল পর্যন্ত করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসব বিষয়ের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
