২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি কর্পোরেশনের ৮ কর্মচারী বরখাস্ত

দুর্নীতির অভিযোগে সোমবার রংপুর সিটি কর্পোরেশনের আট কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু এ বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বচ্ছ সিটি করপোরেশন গড়ার লক্ষ্যে দুর্নীতি ও অনিয়ম রোধে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন হিসাবরক্ষক শরিফুজ্জামান বাবলু, সহকারী হিসাবরক্ষক মুকুল, স্বাস্থ্য পরিদর্শক শোয়ায়েব ইকবাল, যান্ত্রিক শাখার উপ-সহকারী প্রকৌশলী নুর আজাদ, উচ্চমান সহকারী নাঈমুর রহমান, পরিচ্ছন্ন শাখার পরিদর্শক মোস্তফা আইয়ুব, স্কুল পরিদর্শক ফরহাদ হোসেন ও পিয়ন মোজাহার আলী।