সিলেটে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু
সিলেটের ওসমানীনগর উপজেলায় সোমবার ট্রাকচাপায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনায় নিহত সানজিদা বেগম (১৫) উপজেলার সোনাতিতা গ্রামের আব্দুল মালেকের মেয়ে।সে দয়ামীর সদরুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্কুল থেকে ফেরার পথে সানজিদার দুর্ঘটনার শিকার হয় বলে জানান ওসমানীনগর থানার ওসি জুবায়ের আহমদ।
ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দয়ামীর বাজারের কাছে মহাসড়ক অবরোধ করে এবং একটি ট্রাকটি ভাংচুর করে।
পরে পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি জুবায়ের।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
