পাবনায় হরতাল চলছে ঢিলেঢালাভাবে
পাবনা সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন মৃধা হত্যার প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে ঢিলেঢালাভাবে।
এ ছাড়া সকাল থেকে বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে শহরে রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন চললেও দূরপাল্লার কোনো বাস চলেনি।
শহরের বিভিন্ন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার লালন শাহ সড়ক সেতুর পশ্চিম পাড় থেকে রোববার ইব্রাহিম হোসেনের লাশ উদ্ধার করা হয়। তিনি পাবনা জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
ইব্রাহিম হত্যার প্রতিবাদে জেলা বিএনপির পক্ষ থেকে রোববরাই সকাল সন্ধ্যা এ হরতাল ডাকা হয়।
