২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

লক্ষ্মীপুর সদর উপজেলার ভালুয়া ভাংতি এলাকায় এক যুবলীগ নেতাকে গুলি করেছে সন্ত্রাসীরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 05:09 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার দুপুরে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ রহমান তসলিমকে (৩০) সন্ত্রাসীরা গুলি করে বলে পুলিশ জানিয়েছে।

তাকে গুরুতর অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।

সদর থানার ওসি মো. আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। দোষীদের চিহ্নত করার চেষ্টা চলছে।