২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ৫ জামায়াত নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বৈঠক করার সয় জেলা জামায়াতের আমিরসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 04:33 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার শহরের মিশনপাড়া এলাকার কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে দলীয় কার্যালয়ে অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন জেলা জামায়াতের আমির মাঈনউদ্দিন, সাধারণ সম্পাদক মমিনুল হক, নগর সভাপতি মনোয়ার হোসেন, জেলা কর্ম পরিষদ সদস্য জাকির হোসেন ও দলীয় কার্যালয়ের ঘরের মালিক ইকবাল হাবীব শ্যামল।