২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিএসপি লাইসেন্স পেয়েও নেয়নি ১৬০ প্রতিষ্ঠান

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স বা ভিএসপি লাইসেন্স পেয়েও তা নেয়নি ১৬০ প্রতিষ্ঠান।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 03:37 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের মহাপরিচালক এ এক এম শহিদুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইসেন্স ফি জমা দেয়ার শেষ দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি পযন্ত ৮৪৪টি প্রতিষ্ঠান লাইসেন্স ফি জমা দিয়েছে।

লাইসেন্সের জন্য মনোনীত ১ হাজার ৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টি প্রতিষ্ঠান লাইসেন্স নিতে টাকা জমা দেয়নি বলে জানান শহিদুজব্জামান।  

ফি জমা দেয়া প্রতিষ্ঠানগুলোকে কবে নাগাদ লাইসেন্স দেয়া হবে- জানতে চাইলে শহিদুজ্জামান বলেন, মার্চের মধ্যেই লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে।

লাইসেন্স ফি হিসেবে প্রতিষ্ঠানগুলোকে ৫ লাখ টাকা এবং ১৫ শতাংশ ভ্যাট জমা দিতে হয়েছে।

গত ১৬ জানুয়ারি ভিএসপি লাইসেন্সের জন্য ১ হাজার ৪টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

গত ২২ জুলাই  বিটিআরসির ওয়েবসাইটে ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স প্রক্রিয়ার চূড়ান্ত নীতিমালা ও লাইসেন্স আবেদন চেয়ে নোটিস দেয়া হয়।

নীতিমালা অনুযায়ী, ভিওআইপি লাইসেন্স প্রাপ্তরা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার বা ভিএসপি নামে পরিচিত হবে। অবৈধ ভিওআইপি ঠেকাতে এ লাইসেন্স নীতিমালা প্রক্রিয়া শুরু হয় ২০১১ সালে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন বৈধভাবে প্রায় চার কোটি  মিনিট কল রেকর্ড করা হয়। এর বাইরে গড়ে প্রতিদিন এক কোটি মিনিটের বেশি কল অবৈধভাবে টার্মিনেশন করা হয়, যাতে সরকারের প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।

বর্তমানে বৈধভাবে প্রতি মিনিট আন্তজার্তিক কলে তিন মার্কিন সেন্ট দেশে আসে।

পুরনো খবর:

১ হাজার প্রতিষ্ঠান পাচ্ছে ভিএসপি লাইসেন্স