২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

ঢাকার কেরানীগঞ্জে দুই গাড়ির সংঘর্ষে দু্জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রোববার সকাল সাড়ে ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘুরিয়া নতুন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মো. নাসির (৪৫) ও মো. ইউনুস (৪০)। তারা একটি অটোরিকশায় ছিলেন, যার সঙ্গে সংঘর্ষ হয় একটি হিউম্যান হলারের।
কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কদমতলী থেকে নাজিরাবাদ যাচ্ছিল। বিপরীতমুখী হিউম্যান হলারের সঙ্গে সংঘর্ষ হলে অটোরিকশাটি উল্টে যায়।

অটোরিকশা চালকসহ আহতদের মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাসির ও ইউনুসকে মৃত ঘোষণা করেন।

আহতদের পরিচয় ওসি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। লাশ দুটি মর্গে রয়েছে।