২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৩৭ জন গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের উপর হামলাসহ বিভিন্ন সহিংসতার মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৩৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 09:53 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

জয়পুরহাটের পুলিশ সুপার হামিদুল আলম রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর ও পাঁচবিবি থানায় দায়ের করা মামলায় গত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করে পুলিশ।

এর মধ্যে জয়পুরহাট সদর থেকে ১৭, পাঁচবিবি ৭, কালাই ১১,  ক্ষেতলাল এক ও আক্কেলপুর থেকে এক জনকে গ্রেপ্তার করেছে।

গত ৩ ও ৪ মার্চ জামায়াত-শিবিরের ডাকা হরতালে জয়পুরহাট ও পাঁচবিবি উপজেলায় হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং পুলিশের উপর হামলার ঘটনায় দলটির প্রায় ১১ হাজার অজ্ঞাত পরিচয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।