বিমানবন্দরে ৪ রোহিঙ্গা গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার রোহিঙ্গাসহ সাত জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
চার রোহিঙ্গা হলেন, নাসিমা খাতুন (২৭), জান্নাতি (১৩), রোকেয়া বেগম (২৪) ও কবির হোসেন (৪০)।
এপিবিএনের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, জাল পাসপোর্ট ও জাল ভিসা নিয়ে থাইল্যান্ড যাওয়ার জন্য এই চার রোহিঙ্গা বিমানবন্দরে গেলে তাদের আটক করা হয়। তাদের সঙ্গে থাকা দালাল সুমনকেও আটক করা হয়।
তিনি বলেন, এছাড়া কুয়েত যাওয়ার জন্য জাল পাসপোর্ট ও জাল ভিসাসহ আসাদুল ও মাহমুদুল নামে দুই ব্যক্তিকে বিমান বন্দর থেকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
