খাগড়াছড়িতে সর্বধর্মীয় সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়ি শহরে সর্বধর্মীয় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
জুমার নামাজের পর জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের লোকজন অংশ নেন।
খাগড়াছড়ির মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মোজান্মেল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এস এম শফি, মাওলানা আবু তাহের আনসারী, মাওলানা ইউসুফ বাহার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সনাতন ছাত্র-যুব পরিষদের সভাপতি স্বপন চৌধুরী ও বৌদ্ধ যুব পরিষদের সভাপতি সুরিত বড়ুয়া।
চট্টগ্রামে দশ আলেম হত্যার পরিকল্পনায় জড়িতদের শাস্তি, সকল যুদ্বাপরাধীদের সর্বোচ সাজাসহ সংখ্যালঘু সকল সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।
