বঙ্গবন্ধু সেতুতে ট্রাক বিকল, দুপ্রান্তে যানজট
বঙ্গবন্ধু বহুমুখী সেতুর উপর ট্রাক বিকল হওয়ায় দুপ্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোর থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজট হয় বলে জানান বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি মেহেদী হাসান।
তিনি জানান, ভোর সাড়ে ৩টার দিকে উত্তরবঙ্গগামী পণ্যবাহী ট্রাকটি সেতুতে বিকল হয়। সাড়ে ৭টার দিকে ট্রাকটি সরিয়ে নেয়া হয়। ফলে এই চার ঘণ্টায় দুপাড়েই বেশ যানজটের সৃষ্টি হয়।
সংস্কার কাজ চলতে থাকায় কর্তৃপক্ষ সেতুর ডিভাইডার উঠিয়ে একটি লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করেন।
এ অবস্থায় যানজট আরো তীব্র হয়। তবে সকাল সাড়ে ৭টার পর যান চলাচল শুরু হলে দুপুরের পরপরই তা স্বাভাবিক হয়ে আসতে থাকে, বলেন ওসি।
