হরতালের বিরোধিতায় রাজধানীতে মিছিল
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীতে রাজধানীর প্রধান সড়কগুলোতে সরব রয়েছে হরতালবিরোধীরা।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো হরতালবিরোধী মিছিল বের করে।
বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই মিছিল নিয়ে এসে হরতালের প্রতিবাদে মানববন্ধন করে। এসময় তারা হরতালবিরোধী শ্লোগান ও বক্তব্য দেয়।
এছাড়া সকালে কমলাপুর, বিজয় স্মরণী, পুরানা পল্টন. মহাখালীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকটি হরতালবিরোধী মিছিল ও মোটরসাইকেল র্যালি চোখে পড়ে।
বিএনপির হরতালে গণজাগরণ মঞ্চের কোনো হরতালবিরোধী মিছিলের কর্মসূচি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালে হরতালবিরোধী মিছিল হয় ।
ছাত্র সংগ্রম পরিষদের ব্যানারে বের হওয়া এ মিছিলটিতে ক্যাম্পাসের বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিছিলটি মধুর কেন্টিন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে শাহাবাগের গণজাগরণ মঞ্চের সামনে এসে শেষ হয়।
