২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের ১২ ঘন্টার মাথায় লাশ হলো বালিকাবধূ

ফরিদুপরের সালথা উপজেলায় বিয়ের বারো ঘণ্টা পর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কাকলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

মঙ্গলবার রাত ন’টার দিকে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামের ষাটোর্ধ কৃষক রাজ্জাক শেখের সঙ্গে মেয়ে কাকলীর (১৩) বিয়ে দেন দিন মজুর আহাদ ফকির।

রাজ্জাক শেখের আগের পক্ষের স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

কাকলীর বাবা আহাদ ফকির জানান, অভাবের কারণেই মেয়েকে বিয়ে দেন তিনি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১০টার দিকে রাজ্জাক শেখ কাকলীকে নিয়ে তার বাড়িতে চলে যায়।

বুধবার সকালে এসে কাকলীর বই নিয়ে যান তিনি। এর কিছুক্ষণ পর সকাল দশটার দিকে বাড়ির পাশের একটি ভ্যানের ওপরে কাকলীর লাশ দেখতে পায় প্রতিবেশিরা।

কাকলীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন আহাদ ফকির।

এ ঘটনার পর থেকে রাজ্জাক শেখ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ব্যাপারে সালথা থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।