২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে দুর্ঘটনায় দম্পতি নিহত

নোয়াখালীর বেগমগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটানয় এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের ছেলেসহ দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:20 AM

চৌমুহনী-লক্ষীপুর সড়কের আমিন বাজারে এ দুর্ঘটনায় নিহতরা হলেন নন্দলাল শীল ও তার স্ত্রী শিল্পী রানী শীল।

আহতরা হলেন তাদের ছেলে অভি শীল এবং তাদের বহনকারী অটোরিকশা চালক। তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম বলেন, সকালে উপজেলার ছয়ানী থেকে নন্দলাল শীল স্ত্রী ও ছেলেকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চৌমুহনী যাচ্ছিলেন।

পথে আমিন বাজারে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে শিল্পী রানী শীল মারা যান। নন্দলালের মৃত্যু হয় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।