২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের সাংসদ শফিককে প্রাণনাশের হুমকি

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

এ ব্যাপারে মঙ্গলবার শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৫৯) করা হয়েছে বলে জানান সরকারি দলের এই সাংসদ।

শফিকুর রহমান বলেন, সোমবার রাত ১টা ৪৭ মিনিটে ০১৭৬৮৩৩২২২৬ নম্বর থেকে ফোন করে তাকে অপরিচিত এক ব্যক্তি বলে- মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাকে হত্যা করা হবে।

চলমান আন্দোলনে সক্রিয় থাকা এবং জামায়াত-শিবিরের বিরুদ্ধে কথা বলায় তাকে গালমন্দও করে এই দুর্বৃত্ত, বলেন শফিক।

তিনি আরো বলেন, এরপর রাত ২টা ৮ মিনিটে একই নম্বর থেকে মিসড কল দিয়ে ফোন বন্ধ করে দিয়েছে হুমকিদাতা।

শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় সকালে শফিকুর রহমান চৌধুরীর একান্ত সচিব কবিরুল ইসলাম থানায় একটি জিডি করেছেন।

ফোনে হুমকিদাতাকে সনাক্ত করার চেষ্টা চলছে, বলেন ওসি।