খাগড়াছড়িতে দুর্ঘটনায় ৭ পুলিশ আহত
খাগড়াছড়িতে এক সড়ক দুর্ঘটনায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার জেলা শহরের শহীদ মিনার এলাকায় গুরুতর আহত উপ-পরিদর্শক শফিকুল ইসলামকে চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, হরতালের দায়িত্বপালনের জন্য স্পটে যাওয়ার সময় তাদের বহন করা একটি গাড়ি অসাবধানতাবশত সামনের একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা সাত পুলিশ সদস্য আহত হন।
