কলারোয়ায় ইউপি ভাইস চেয়ারম্যান কার্যালয়ে বোমা হামলা
বিএনপির হরতালের মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এক যুবলীগ নেতার কার্যালয়ে বোমা হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও কলারোয়া যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম লাল্টু এ সময়ে ওই কার্যালয়ে উপস্থিত ছিলেন।
তিনি এ হামলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেছেন।
লাল্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে ছিলাম। এ সময় মুখে কাপড় বাধা শিবির ক্যাডাররা আমার ঘর লক্ষ্য করে বোমা হামলা চালায়।”
বিস্ফোণে আহত পাঁচজনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি। তবে তাক্ষৎণিক তাদের পরিচয় জানা যায়নি।
