২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে চট্টগ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 06:22 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও যান চলাচল স্বাভাবিক আছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সিইপিজেড এলাকার ভিতরে একটি কাভার্ড ভ্যানের চাকায় আগুন দেয়া হয়। কিন্তু বেপজার নিরাপত্তাকর্মী ও পুলিশ তা দ্রুত নিভিয়ে ফেলে

এছাড়া, কয়েকটি স্থানে আটো রিক্সা ভাংচুরের ঘটনাও ঘটেছে। তবে আর কোন অপ্রীতিকার পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

বিএনপি-ছাত্রদলের কর্মীরা বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করলেও পুলিশকে তাতে কোনো বাধা দিতে দেখা যাচ্ছে না।

অন্যান্য হরতালে নাসিমন ভবনস্থ নগর বিএনপি কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ চলতে দেখা গেলেও মঙ্গলবারের হরতালে সেখানে জমায়েত দেখা যায়নি।

এদিকে, হরতালের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও হরতাল বিরোধী মিছিল সমাবেশ করছে।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনও পর্যন্ত শহরের কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর শোনা যায়নি।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।  

আর বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে জামায়াতের জোটসঙ্গী বিএনপি। জামায়াত এবং ইসলামী ঐক্যজোটও এই হরতালে সমর্থন জানিয়েছে।