ভালুকায় মিনিবাস ও প্রাইভেট কার সংঘর্ষ, নিহত চার
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন, আহত হয়েছেন আরো ১ জন।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নজরুল ইসলাম (৪২) ও বাচ্চু মিয়া (৪০)।।
ভালুকা মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকা থেকে ভালুকা অভিমুখি স্থানীয় শিল্প কারখানার শ্রমিক বহনকারী একটি স্টাফ বাসের সাথে বিপরতি দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান প্রাইভেট কারের তিন যাত্রী। গুরুতর আহত অন্য ২ জনকে হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে ১ জন মারা যান। আর অন্য জনেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দূর্ঘটনা কবলিত স্টাফ বাসটিতে কোন যাত্রী ছিল না বলে জানিয়েছে ওসি।
