২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের ৪র্থ সমাবর্তন ৯ মার্চ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্থগিত হয়ে যাওয়া চতুর্থ সমাবর্তন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

সোমবার বিকালে রুয়েটে সমাবর্তন সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

রুয়েটে উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় আমরা গত ২ মার্চ নির্ধারিত সমাবর্তনের আয়োজন করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান নতুন করে অনুমতি প্রদান করায় আমরা আগামী শনিবার আয়োজন করতে যাচ্ছি।”

সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু গ্র্যাজুয়েটরা আগামী ৮ মার্চ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সমাবর্তন গাউন সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।

সমাবর্তনে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য www.ruet.ac.bd অথবা www.convocation-ruet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।