সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ ফরিদপুরে
সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দির ভাঙচুর, লুটপাট ও পুরোহিত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে।
শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী, অলোক সেন, অ্যাডভোকেট অসিত মজুমদার, অনিমেষ রায়, দুলাল চন্দ্র রায়, শুভ সেন প্রমুখ।
