২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ছাত্রলীগ-শিবির গোলাগুলি

চট্টগ্রামের সীতাকুণ্ডে হরতালের মধ্যে ইসলামী ছাত্রশিবির কর্মীদের সঙ্গে ছাত্রলীগের গোলাগুলি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 11:33 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সোমবার সকালে নুনাছড়া এলাকায় এই গোলাগুলিতে দুজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে ছাত্রলীগের এককর্মীকে শিবিরের কর্মীরা মারধর করে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।”

আধা ঘণ্টা ধরে থেমে থেমে উভয় পক্ষের সংঘর্ষ চলে বলে স্থানীয়রা জানায়।

পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।

আহতরা হলেন- রেজাউল করিম ও আনোয়ার। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তবে এই দুজন কোন সংগঠনের কর্মী, তা জানাতে পারেনি পুলিশ।