লোকালয়ে ধরা পড়ল হরিণ
বরগুনা সদরে লোকালয়ে সোমবার একটি হরিণ ধরা পড়েছে।
সকালে গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামের লোকজন হরিণটি আটক করে বলে পুলিশ জানিয়েছে।
বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বশির আহমেদ বলেন, হরিণটি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকীর সংরক্ষিত বনাঞ্চল থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ হরিণটিকেেউদ্ধার করে বন বিভাগের কাছে তা হস্তাস্তর করেছে।
তবে খরস্রোতা বিষখালী নদী পাড়ি দিয়ে বনাঞ্চল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই গ্রামে হরিণটি কিভাবে এল তা খতিয়ে দেখা হচ্ছে, বলেন তিনি।
