ইন্দুরকানী সেতু এখন ‘শেখ মনি সেতু’
পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বলেশ্বর নদীর ওপর নির্মিত ইন্দুরকানী সেতুর নামকরণ হয়েছে ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’।
সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের সওজ সম্পত্তি অধিশাখা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানায়।
৩৮৭ দশমিক ৩১ মিটার দীর্ঘ প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে এ সেতুটি নির্মিত হয়েছে।
আগামী ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন বলে যোগাযোগ মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সঙ্গে তাকেও হত্যা করা হয়।
