ছিনতাইকারীর গুলিতে পুলিশ আহত: আটক ৩
গাজীপুর সদরে ছিনতাইকারীর গুলিতে গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হওয়ার ঘটনায় তিন যুবকক আটক করা হয়েছে।
সোমবার সদরের বোর্ড বাজার ও টঙ্গী এলাকা থেকে আটকরা হলেন জয়দেবপুরের মো. সাকিল (২৮), সুমন (৩০) এবং কালীগঞ্জের মো. নাজমুল (২৯)।
এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্ধ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর সদরে দায়িত্বপালনকালে ছিনতাইকারীদের গুলিতে আহত হন গোয়েন্দা পুলিশের এসআই মো. হাসান। তিনি বর্তমানে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে দায়িত্বপালন করছিলেন হাসানসহ একদল গোয়েন্দা পুলিশ।
এ সময় একটি ছিনতাই ঘটনা দেখে তারা এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ সময় ছিনতাইকারীর গুলিতে মো. হাসানেআহত হন।
