ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।
নিহত অটোরিকশাচালক ইব্রাহিম (৩৫) ও যাত্রী ইরফান আলী দুজনের বাড়িই ভরাডোবায়।
ভালুকা মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান, রাত ১২টার দিকে অটোরিকশাটি ভালুকা থেকে যাত্রী নিয়ে ভারাডোবা আসছিলো। ভরাডোবা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়।
আহত দুই যাত্রী ইরফান ও ফরহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ইরফানের অবস্থার অবনতি হলে ভোরে ঢাকা নেয়ার পথে সে মারা যায় বলে জানান আব্দুল মোতালেব।
