২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার তিন উপজেলায় ১৪৪ ধারা

বগুড়া পৌর এলাকার পর শাজাহানপুর এবং নন্দীগ্রাম পৌর এলাকায়ও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 03:03 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম নুরুল ইসলাম বলেন, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

নন্দীগ্রামের ইউএনও আসিফ আহসান বলেন, পৌর এলাকায় রোববার সকাল ৭টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন বগুড়ায় জামায়াত-শিবির কর্মীদের জঙ্গি মিছিল, বিভিন্ন স্থানে হামলা ও বিক্ষিপ্ত সংঘাতে লিপ্ত হয়। পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে নিহত হয় নয়জন।

সদর থানার এস আই লুৎফর রহমান বলেন, ভোর ৫টার পর জামায়াত-শিবির কর্মীদের কয়েকটি দল শহরের নারুলি, ফুলবাড়ী, স্টেডিয়াম ও মোকামতলা ফাঁড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে।

থানা ও ফাঁড়িতে হামলার পরপরই শিবগঞ্জ, শাহজাহানপুর, বগুড়া জিরোপয়েন্ট সাত মাথাসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ শুরু হয়।  

এ পরিস্থিতিতে বগুড়া পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।