নোয়াখালীতে আ.লীগ অফিসে ভাংচুর, আগুন
নোয়াখালীর চাটখিলে আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর ও আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।
চাটখিল উপজেলার দেলিয়াই বাজারে শনিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরের আমানিয়া এলাকা ও স্থানীয় খিলপাড়া ইউনিয়ন জামায়াত-শিবির কর্মীরা রাত ৮টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা এক পর্যায়ে দেলিয়াই বাজারে আওয়ামী লীগের ইউনিয়ন কার্যালয়ের আসবাবপত্র, সাইনবোর্ড, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে র্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যায়। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ চাহেল তস্তুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কমকর্তা মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল ও আশপাশে পুলিশের পাশাপাশি, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে।
