২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেতুর পাটাতন তুলেছে জামায়াত-শিবিরকর্মীরা

নীলফামারী সদরের কচুকাটা এলাকায় শনিবার সন্ধ্যায় একটি বেইলি ব্রিজের পাটাতন তুলে ফেলেছে জামায়াত-শিবিরকর্মীরা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 03:51 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

এর ফলে জেলা সদরের সঙ্গে জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কচুকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বলেন, সন্ধ্যা ৭টার দিকে চাড়ালকাটা নদীর উপরের এই সেতুর কয়েকটি পাটাতন তুলে ফেলে জামায়াত-শিবিরকর্মীরা।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার হাতেম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবরটি তারা শুনেছেন। আগামীকাল ঘটনাস্থলে যাবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।