২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিতাসের নতুন গ্যাসকূপ খনন শুরু

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রে একটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 03:25 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর শনিবার বিকালে এই ২০ নম্বর কূপের খনন উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে সরকার তিতাস গ্যাস ক্ষেত্রে আরো চারটি নতুন কূপ এবং দুটি প্রসেস প্ল্যান্ট স্থাপনের প্রকল্প হাতে নিয়েছে।

এই প্রকল্পের আওতায় রাশিয়ার তেল গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রম ইন্টারন্যাশনালকে এই কূপ খননের কার্যাদেশ দেয়া হয়।

আগামী দুই মাসের মধ্যে ২০ নম্বর কূপের খনন কাজ শেষ হবে এবং এরপর দৈনিক ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে, বলেন তিনি।