ময়মনসিংহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫
ময়মনসিংহ শহরে হরতালের পক্ষে বিপক্ষে শনিবার সন্ধ্যায় আওয়ামীগ ও বিএনপি মিছিল বের করলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার পুলিশসহ ২৫ জন জন আহত হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, শহরের বিদ্যাময়ী স্কুলের সামনে ও নতুন বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে আহত হয় ৪ পুলিশসহ ২৫ জন।
এদের মধ্যে গুরুত্বর আহত ছাত্রলীগ কর্মী মামুন, কাঞ্চন ও মাসুমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় আশপাশের কয়েকটি দোকান ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল ও ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এই ঘটনার পর থেকে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। শহরের প্রধান প্রধান পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
