২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশে ‘তৌহিদী জনতার’ লিফলেট

চট্টগ্রামে বিএনপির সমাবেশে ‘নাস্তিক-মুরতাদদের’ প্রতিরোধের আহ্বান জানিয়ে ‘ইসলামী গণজাগরণ মঞ্চ সমর্থক ধর্মপ্রাণ তৌহিদী জনতা’ ব্যানারে প্রচারপত্র বিতরণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2013, 01:20 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

Image
তৌহিদী জনতা-প্রচারপত্র

তৌহিদী জনতা-প্রচারপত্র

প্রচারপত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য বর্জনেরও আহ্বান জানানো হয়।

শনিবার বিকেলে বিএনপির প্রতিবাদ সমাবেশে বিতরণ করা ওই প্রচারপত্রে বলা হয়, ‘মুসলমানদের বিভ্রান্ত ও ইসলাম ধর্মকে ধ্বংস করার অসৎ উদ্দেশ্যে কিছু ইলেক্ট্রনিক মিডিয়া ইসলামবিরোধী প্রচারণা চালিয়ে আসছে। আওয়ামী বুদ্ধিজীবীদের পৃষ্ঠপোষকতায় ও প্রতিবেশী দেশ ও তাদের সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় ইসলাম ও রসূল বিরোধী বক্তব্য প্রচার করে আসছে।’

এজন্য প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, সমকাল, একাত্তর, চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ ও সময় টিভির ভূমিকা রয়েছে বলে উল্লেখ করা হয়।

এছাড়া, ট্রান্সকম, বসুন্ধরা, বেক্সিমকো, গ্লোব, হামিম গ্র“প, মেঘনা গ্র“প, সিটি গ্র“পের পণ্য বর্জন করারও আহ্বান জানানো হয়।

প্রচারপত্রে ‘ব্লগারদের’ নাস্তিক উল্লেখ করে বলা হয়, ইতোমধ্যে রাজীবসহ চারজন মারা গেছে। এদের জানাজায় যারা অংশ নিয়েছে তারাও নাস্তিক।